Celebrating the International Day of Yoga under the initiative of Triple A

Welcome To TRIPLE A

বুধবার ছিল আন্তর্জাতি ইয়োগা ডে। প্রতি বছর ২১ জুন বিশ্বব্যাপী এ দিনটি উদযাপিত হয়। বিশ্বের মতো বাংলাদেশেও এ দিবস নানাভাবে পলিত হয়েছে।

ইয়োগা দিবস উপলক্ষে গত ২৩ জুন শুক্রবার পারসোনালিটি ডেভেলাপমেন্ট অ্যান্ড সোসিও কালচারাল এক্টিভিটিস ভিত্তিক প্রতিষ্ঠান ট্রিপল আন্তর্জাতিক ইয়োগা দিবস উপলক্ষে দিনব্যাপী আউটডোর কর্মশালার আয়োজন করে। প্রকৃতির সান্নিধ্যে সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় অংশ নেন ট্রিপল’র নানা বয়সের শিক্ষার্থীরা। ট্রিপল-এ’র প্রতিষ্ঠাতা পদ্মশ্রী দে আন্তর্জাতিক ইয়োগা ডে নিয়ে তাঁর প্রারম্ভিক বক্তব্যের মাধ্যমে কর্মশালাটির উদ্বোধন ঘোষণা করেন।কর্মশালার প্রথমেই হয় মেডিটেশন সেশন, যেখানে পাঁচ বছরের শিশু থেকে শুরু করে পঞ্চাশোর্ধ্ব অনেকেই মেডিটেশন সেশনটিতে অংশগ্রহন করেন। তারপর বিভিন্ন ধরনের ইয়োগা এবং এক্সারসাইজের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালার শেষ পর্যায়ে ছিল ইয়োগা, মেডিটেশন এবং পারসোনালিটি ডেভেলাপমেন্টের উপকারিতা নিয়ে উন্মুক্ত আলোচনা। অনুষ্ঠানে অংশগ্রহনকারীরাও তাদের নিজ নিজ অনুভুতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেন। কর্মশালাটিতে উপস্থিত সবাই মিলে সমবেত কন্ঠে ‘আমরা করবো জয়’ গানটি গাওয়ার মাধ্যমে কর্মশালাটির সমাপ্তি ঘোষণা করা হয়।ট্রিপল-এ’র প্রতিষ্ঠাতা পদ্মশ্রী দে একজন অনুজীববিদ। তিনি ভারতের ব্যাঙ্গালোর ইউনির্ভাসিটি থেকে অনুজীববিদ্যায় পড়াশোনা করেছেন। পড়াশোনার পাশাপাশি ব্যাঙ্গালোরে থাকা অবস্থায় তিনি ইয়োগা এবং পারসোনালিটি ডেভেলাপমেন্টের ওপর একাধিক কোর্স করেন।দেশে ফিরে বাংলাদেশের মানুষের মধ্যে তাঁর এ অভিজ্ঞতা ভাগ করার ইচ্ছা থেকেই এ পদক্ষেপ নেন। ইন্টারন্যাশনাল ইয়োগা ডে’র কর্মশালায় তাঁর বক্তব্যের মাঝে তিনি বিষয়টি তুলে ধরেন বলেন, ইয়োগা এবং মেডিটেশন শেখাটা একটি প্রাত্যহিক যাত্রা। এ অভ্যাস ও অনুশীলন তাঁকে জীবন, মানুষ, সময়, প্রকৃতি সম্পর্কে অনেক কিছু শিখিয়েছে।তিনি আরও বলেন, ‘আমরা প্রত্যেকটি মানুষ অপার সম্ভাবনার অধিকারী। কিন্তু আমরা এই সামান্য ব্যাপারটি সঠিক সময়ে বুঝতে পারি না আর জীবনের শেষপ্রান্তে দাঁড়িয়ে ভাগ্যকে দোষারোপ করি। মানবজীবনকে কাজে লাগাতে হলে সুন্দর সুন্দর এবং ছোট ছোট অভ্যাস ছোটবেলা থেকে গড়ে তুলতে হবে। প্রতিটি দিনে এবং প্রতিটি কাজের মধ্যে ভালো হওয়ার, ভালো করার চেষ্টায় থাকতে হবে। এ চেষ্টাই এক সময় অনেককিছু দেবে। আর এ সুন্দর অভ্যেসগুলো গড়ে তোলার ক্ষেত্রে সাহায্য করতে চায় ট্রিপল-এ।’

ট্রিপল-এ’তে মেডিটেশন এবং ইয়োগা ছাড়াও পারসোনালিটি ডেভেলাপমেন্টের বিভিন্ন কোর্সেস আছে। প্রতিদিন চলছে অনলাইন এবং অফলাইন প্রশিক্ষণ ক্লাসেস। ইতোমধ্যে বিশ্বের নানা প্রান্ত থেকে যুক্ত হয়েছেন অনেকেই। পদ্মশ্রী দে’র ইচ্ছে তাঁর এই প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি মানুষকে আরও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করবেন। তিনি চান প্রতিটি মানুষ যেনো তার এ মহামূল্যবান মানবজীবন এবং প্রকৃতির মর্ম বোঝে। তাঁর সেই ইচ্ছে থেকেই ট্রিপল-এ’র জন্ম।

Newspaper Link:  Sylhet Mirror

Leave A Comment