International Yoga Day celebrated by Triple A

Welcome To TRIPLE A

২১ জুন ছিলো ইন্টারন্যাশনাল ইয়োগা ডে। প্রতি বছর জুন মাসের ২১ তারিখ বিশ্বব্যাপী এ দিনটি উদযাপন হয়। তারই ধারাবাহিকতায় ২৩ জুন শুক্রবার দিনটি পালন করলো পারসোনালিটি ডেভেলাপমেন্ট এন্ড সোসিও কালচারাল এক্টিভিটিস ভিত্তিক প্রতিষ্ঠান ট্রিপল-এ ইন্টারন্যাশনাল। ইয়োগা ডে উপলক্ষে দিনব্যাপী একটি আউটডোর কর্মশালার আয়োজন করে। এজন্য বেছে নেয় প্রকৃতির সান্নিধ্যে সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুরে। এ কর্মশালায় অংশগ্রহণ করেন ট্রিপল-এ’র নানা বয়সের শিক্ষার্থীরা। ট্রিপল-এ’র প্রতিষ্ঠাতা পদ্মশ্রী দে ইন্টারন্যাশনাল ইয়োগা ডে উপলক্ষে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন।

কর্মশালার শুরুতে ছিল মেডিটেশন সেশন। বিভিন্ন ধরনের ইয়োগা এবং এক্সারসাইজের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালার শেষ পর্যায়ে ছিলো ইয়োগা, মেডিটেশন এবং পারসোনালিটি ডেভেলাপমেন্টের উপকারিতা নিয়ে উন্মুক্ত আলোচনা। কর্মশালা নিয়ে পদ্মশ্রী বলেন, ‘ইয়োগা এবং মেডিটেশন শেখাটা একটি প্রাত্যহিক যাত্রা। এ অভ্যাস ও অনুশীলন আমাদের জীবন, মানুষ, সময়, প্রকৃতি সম্পর্কে অনেক কিছু শেখায়। আমরা প্রত্যেকটি মানুষ অপার সম্ভাবনার অধিকারী। কিন্তু আমরা এই সামান্য ব্যাপারটি সঠিক সময়ে বুঝতে পারি না আর জীবনের শেষপ্রান্তে দাঁড়িয়ে ভাগ্যকে দোষারোপ করি। মানবজীবনকে কাজে লাগাতে হলে সুন্দর সুন্দর এবং ছোট ছোট অভ্যাস ছোটবেলা থেকে গড়ে তুলতে হবে’।উল্লেখ্য, দিনব্যাপী এই কর্মশালা নিয়ে আয়োজক ও ট্রিপল এ প্রতিষ্ঠাতা পদ্মশ্রী দে একজন অনুজীববিদ। তিনি ভারতের ব্যাঙ্গালোর ইউনির্ভাসিটি থেকে অনুজীববিদ্যায় পড়াশোনা করেছেন। পড়াশোনার পাশাপাশি ব্যাঙ্গালোরে থাকা অবস্থায় তিনি ইয়োগা এবং পারসোনালিটি ডেভেলাপমেন্টের ওপর একাধিক কোর্স করেন।

Newspaper Link : Ittefaq

Leave A Comment